মাইক্রো জব বা ক্ষুদ্র ক্ষুদ্র কাজ করে অনলাইনে ইনকাম করার প্রক্রিয়াটা অনেকটা সহজ এবং বেকারদের জন্য একটি বেস্ট চয়েজ। অনেক বেকার যুবক যুবতীরা মাইক্রো জব করে তাদের চলার জন্য হাত খরচ এবং যাবতীয় প্রয়োজন মিটানোর জন্য কাজ করে থাকে। আজকে আমি দেখাবো কিভাবে আমি নিজে মাইক্রো জব দিয়ে কাজ করি এবং ইনকাম করি বাস্তব এবং প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখলে আপনি আরো ভালোভাবে মাইক্রো জব দিয়ে ইনকাম করতে পারবেন।
অনলাইনে বড় কোনো স্কিল (যেমন- ওয়েব ডিজাইন বা সফটওয়্যার ডেভেলপমেন্ট) ছাড়াই যদি একদম প্রথম দিন থেকে কিছু টাকা ইনকাম করতে চান, তবে Micro Job Site বা মাইক্রো টাস্কিং সাইটগুলো সেরা অপশন। এখানে প্রতিটি কাজের জন্য হয়তো খুব অল্প সেন্ট বা টাকা দেওয়া হয়, কিন্তু প্রতিদিন কয়েক ঘণ্টা সময় দিলে মাস শেষে একটি ভালো পকেট মানি জেনারেট করা সম্ভব।
ছোট ছোট কাজ করে টাকা ইনকাম- আমি যেভাবে ইনকাম করি (Micro Job site)
SproutGigs : বর্তমানে সবচেয়ে জনপ্রিয় মাইক্রো জব সাইট। এখানে সাইনআপ, ইউটিউব ভিডিও ওয়াচ, ফেসবুক/টুইটার ফলো করার মতো প্রচুর কাজ পাওয়া যায়।
SproutGigs সাইটের দুটি চমৎকার মোড (Options): সাধারণ বা নরমাল পিটিসি সাইটগুলোর চেয়ে এই সাইটটি কিছুটা আলাদা। এখানে আপনি কাজ করার জন্য মূলত দুটি প্রধান অপশন পাবেন:
১. মাইক্রো জব (Micro Jobs): যেখানে বায়ারদের দেওয়া ছোট ছোট টাস্ক (যেমন- সাইনআপ, লাইক, ফলো) কমপ্লিট করে সাথে সাথে ইনকাম করা যায়।
২. গিগস/ফ্রিল্যান্সার মোড (Gigs Marketplace): ফাইভার (Fiverr) এর মতো এখানেও আপনি আপনার ছোটখাটো স্কিল (যেমন- ব্যাকগ্রাউন্ড রিমুভ, লোগো ডিজাইন বা ডাটা এন্ট্রি) নিয়ে "গিগ" তৈরি করে রাখতে পারেন। কোনো বায়ারের পছন্দ হলে সে আপনাকে সরাসরি হায়ার করবে।
SproutGigs-এ কী কী ধরনের কাজ পাওয়া যায়? (Job Categories)
SproutGigs-এ ছোট-বড় অনেক ক্যাটাগরির কাজ রয়েছে, যা আপনি আপনার দক্ষতা অনুযায়ী বেছে নিতে পারেন। স্ক্রিনশট অনুযায়ী প্রধান প্রধান ক্যাটাগরি এবং সেগুলোতে কী কাজ করতে হয়, তার একটি সহজ তালিকা নিচে দেওয়া হলো:
১. Sign Up (সাইন-আপ)
এটি এই সাইটের অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি। এখানে বিভিন্ন নতুন ওয়েবসাইট, অ্যাপ বা প্ল্যাটফর্মে গিয়ে অ্যাকাউন্ট তৈরি বা সাইন-আপ করতে হয়। কিছু কাজ একদম সাধারণ (Simple Sign-up) হয়, আবার কিছু কাজে ইমেইল ভেরিফাই বা নির্দিষ্ট কোড সাবমিট করতে হয় (Complex Sign-up)।
২. SEO, Promote Content, Search, Engage
গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে বায়ারের দেওয়া নির্দিষ্ট কি-ওয়ার্ড দিয়ে সার্চ করে তাদের ব্লগ বা ওয়েবসাইট ভিজিট করতে হয়। সেখানে ১-২ মিনিট সময় কাটানো বা কোনো বিজ্ঞপ্তিতে ক্লিক করার মাধ্যমে এই কাজগুলো সম্পন্ন হয়। ব্লগ ও ওয়েবসাইট প্রমোশনের জন্য এটি খুব সহজ একটি কাজ।
৩. Social Media & Micro-Influencer Tasks
সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ইনকাম করার জন্য এখানে বেশ কয়েকটি আলাদা সাব-ক্যাটাগরি রয়েছে:
Facebook, Instagram, TikTok: পেজ লাইক, পোস্ট শেয়ার, রিলস দেখা বা কমেন্ট করা।
Twitter or Threads: ফলো করা, রিটুইট (Retweet) করা বা নির্দিষ্ট হ্যাশট্যাগ ব্যবহার করা।
Reddit & Telegram: রেডিট পোস্টে আপভোট (Upvote) দেওয়া এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা।
৪. Video Marketing (ভিডিও মার্কেটিং)
মূলত ইউটিউব (YouTube) বা অন্যান্য ভিডিও প্ল্যাটফর্মের কাজ থাকে এখানে। কোনো নির্দিষ্ট ভিডিও সম্পূর্ণ দেখা, চ্যানেল সাবস্ক্রাইব করা, লাইক বা পজিটিভ কমেন্ট করার মাধ্যমে এই টাস্কগুলো কমপ্লিট করতে হয়।
৫. Data Entry, Collection, Extraction
যাঁরা একটু টাইপিং বা ডেটা গোছানোর কাজ পারেন, তাঁদের জন্য এটি উপযুক্ত। বায়ারের দেওয়া নির্দেশনা অনুযায়ী বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করা বা ছোটখাটো ডেটা এন্ট্রির কাজ এই ক্যাটাগরিতে পাওয়া যায়।
৬. Mobile Application & Computer Programs
নতুন কোনো অ্যান্ড্রয়েড/আইওএস অ্যাপ বা কম্পিউটার সফটওয়্যার ডাউনলোড এবং ইনস্টল করার কাজ। অনেক সময় অ্যাপটি ইনস্টল করে জাস্ট ১ দিন ফোনে রেখে দেওয়ার বা একটি ফাইভ-স্টার রিভিউ দেওয়ারও কাজ থাকে।
৭. Surveys / Offers (সার্ভে ও অফারওয়াল)
বিভিন্ন কোম্পানির পণ্যের ওপর আপনার মতামত বা রিভিউ দিয়ে সার্ভে পূরণ করা। এই কাজগুলোতে প্রতি টাস্কে তুলনামূলকভাবে বেশি সেন্ট বা ডলার (যেমন- স্ক্রিনশটে দেখা যাচ্ছে একটি কাজের বাজেট $4.39+) পাওয়া যায়।
৮. Forums & Comments on Other Blogs
বিভিন্ন ফোরাম সাইট (যেমন- Quora) বা অন্য কোনো ব্লগ সাইটে গিয়ে বায়ারের লিংকসহ একটি সুন্দর প্রাসঙ্গিক কমেন্ট বা উত্তর (Answers) লিখে দিয়ে আসতে হয়।
অনেকেই মনে করেন মাইক্রো জব সাইট থেকে সত্যি সত্যি ভালো টাকা আয় করা সম্ভব নয়। কিন্তু সঠিক নিয়মে এবং ধৈর্য ধরে কাজ করলে এখান থেকেও যে চমৎকার একটা অ্যামাউন্ট ইনকাম করা যায়, তার প্রমাণ আপনারা নিচে আমার ড্যাশবোর্ডেই দেখতে পাচ্ছেন।
উপরের স্ক্রিনশটে আপনারা দেখতে পাচ্ছেন, এই মুহূর্তে আমার অ্যাকাউন্টে Spendable Balance হিসেবে $৪০১ ডলারের বেশি (যা বাংলাদেশী টাকায় প্রায় ৪৭,০০০+ টাকা) রয়েছে।
Spendable Balance কী এবং এটি আমি কীভাবে ব্যবহার করি?
SproutGigs-এ ফ্রিল্যান্সার হিসেবে ছোট ছোট কাজ করে আপনি যে ডলার আয় করবেন, তা সরাসরি আপনার মূল ব্যালেন্সে জমা হয়। এই ডলারটি দিয়ে আপনি মূলত দুটি কাজ করতে পারবেন:
১. সরাসরি উইথড্র (Withdraw): আপনি চাইলে এই টাকা AirTM, Payeer বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে সরাসরি বিকাশ বা রকেটে তুলে নিতে পারেন।
২. বায়ার হিসেবে বুস্ট করা (Post Job): যেমনটি আমি করি—আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে যে ডলার আয় করেছি, তা 'Spendable' ব্যালেন্সে নিয়ে এসে বায়ার (Buyer) মোড অন করে আমার নিজের ব্লগ সাইটের এসইও (SEO), কন্টেন্ট প্রোমোশন বা ফেসবুক পেজের ট্রাফিক বাড়ানোর জন্য ছোট ছোট টাস্ক পোস্ট করি।
এতে আমার পকেট থেকে এক টাকাও খরচ করতে হয় না, অথচ আমার নিজের ওয়েবসাইটের ট্রাফিক এবং ইনকাম দ্বিগুণ হয়ে যায়!



